SMS পাঠানো
একসাথে অনেক অভিভাবক, শিক্ষার্থী বা স্টাফকে SMS পাঠান — প্রত্যেকের নিজের নামসহ। পাঠানোর আগেই দেখুন কতজন পাবে আর কতটি SMS লাগবে। অনুপস্থিতি, ফলাফলের মতো SMS নিজে থেকেও যায়।
যাদের জন্য:প্রতিষ্ঠানের মালিক ও অ্যাডমিনহিসাবরক্ষকঅফিস ও ভর্তি
SMS পাতা
বাঁ মেনু থেকে SMS খুলুন। ওপরে চারটি কার্ডে এ মাসের হিসাব দেখায়:

এক এক করে
কোনটা কী জানতে নম্বরে ট্যাপ করুন।নম্বরের ওপর মাউস রাখুন, অথবা তালিকা স্ক্রল করুন।
নতুন SMS লেখা ও পাঠানো

এক এক করে
কোনটা কী জানতে নম্বরে ট্যাপ করুন।নম্বরের ওপর মাউস রাখুন, অথবা তালিকা স্ক্রল করুন।
- 1নতুন SMS ট্যাবে কে পাবে বাছুন। দরকার হলে ক্লাস, সেকশন বা ব্যাচ টিক দিন।
- 2নিজের নম্বর তালিকা হলে নম্বর বেছে নম্বর পেস্ট করুন বা CSV/টেক্সট ফাইল আপলোড করুন।
- 3বার্তা লিখুন। {{name}}, {{student}}, {{class}}, {{due}}-এর মতো বোতাম চাপলে প্রত্যেকের তথ্য বসে যাবে।
- 4যাচাই করুন চাপুন। ডান পাশে দেখবেন কতজন পাবে, কতটি SMS লাগবে, বাকি আছে কত, আর কয়েকটি নমুনা।
- 5সব ঠিক থাকলে এখনই পাঠান চাপুন এবং নিশ্চিত করুন। পরে পাঠাতে চাইলে পরে পাঠান চালু করে সময় দিন।
- একটিও বাংলা অক্ষর বা বিশেষ চিহ্ন (যেমন —) থাকলে পুরো SMS ইউনিকোড হিসেবে গোনা হয়, তখন ৭০ অক্ষরে ১টি SMS। খরচ কমাতে ইংরেজি SMS-এ সাধারণ - চিহ্ন ব্যবহার করুন।
- একই নম্বর দুবার থাকলে একবারই যায়। ভুল নম্বর আর যারা তারা বাদ পড়ে — প্রিভিউতে সংখ্যা দেখায়।
- রাতে (সেটিংসের সময়ের বাইরে) পাঠালে SMS পরের সকালে যায়, যাতে কেউ বিরক্ত না হন।
- প্ল্যান আর ক্রেডিট মিলিয়েও যথেষ্ট SMS না থাকলে পাঠানো যায় না — প্ল্যাটফর্মের কাছে ক্রেডিট চান।
অনুমোদন
অনেক মানুষের কাছে SMS গেলে (ডিফল্ট ১০০ জনের বেশি) আর যিনি লিখেছেন তাঁর অনুমোদনের অনুমতি না থাকলে, SMS টি অনুমোদনের অপেক্ষায় থাকে। মালিক বা অ্যাডমিন ক্যাম্পেইন ট্যাবে সেটি খুলে অনুমোদন দিয়ে পাঠান বা নামঞ্জুর চাপেন।
পাঠানো SMS কেমন গেল

এক এক করে
কোনটা কী জানতে নম্বরে ট্যাপ করুন।নম্বরের ওপর মাউস রাখুন, অথবা তালিকা স্ক্রল করুন।
| অবস্থা | মানে |
|---|---|
| পাঠানো হয়েছে | SMS কোম্পানি নিয়েছে। |
| পৌঁছেছে | ফোনে পৌঁছেছে (কোম্পানি জানালে)। |
| পৌঁছায়নি / ব্যর্থ | নম্বর বন্ধ বা ভুল। ব্যর্থ SMS-এর খরচ ফেরত আসে। |
| পাঠানো হয়নি | SMS বাকি ছিল না, বা অনুমতি নেই — কারণ পাশে লেখা থাকে। |
সব SMS — নিজে থেকে যাওয়াগুলোসহ — SMS লগ ট্যাবে নম্বর, অবস্থা আর ধরন দিয়ে খোঁজা যায়।
নিজে থেকে যাওয়া SMS (অটো SMS)

এক এক করে
কোনটা কী জানতে নম্বরে ট্যাপ করুন।নম্বরের ওপর মাউস রাখুন, অথবা তালিকা স্ক্রল করুন।
এ ছাড়া আছে: দেরিতে আসা, ভর্তির সিদ্ধান্ত (আবেদনকারীকে), জন্মদিনের শুভেচ্ছা। প্রতিটি SMS আপনার প্ল্যান বা ক্রেডিট থেকে খরচ হয়।
সেটিংস: সময়, প্রেরকের নাম, বাদ দেওয়া নম্বর
- পাঠানোর সময় — যেমন সকাল ৯টা থেকে রাত ৮টা। এর বাইরে ক্যাম্পেইন ও অটো SMS অপেক্ষা করে। (নিরাপত্তা কোড ও রসিদ আটকায় না।)
- প্রেরকের নাম ([[senderId|Sender ID]]) — নম্বরের বদলে "ABC SCHOOL" নামে SMS পাঠাতে নাম চান, পারলে ট্রেড লাইসেন্স যুক্ত করুন। প্ল্যাটফর্ম অপারেটরের কাছে নিবন্ধন করে অনুমোদন দেয়। নামে পাঠানো SMS প্রতি অংশ বেশি SMS হিসেবে গোনা হয়।
- SMS নিতে চায় না এমন নম্বর — এগুলোতে ক্যাম্পেইন ও শুভেচ্ছা যায় না; রসিদ, অনুপস্থিতি, ফলাফল তবুও যায়।
- সংরক্ষিত লেখা — বারবার পাঠানো লেখা রেখে দিন, নতুন SMS লেখার সময় বেছে নিন।
- SMS ক্রেডিট — কবে কত ক্রেডিট এলো আর কোথায় খরচ হলো।
প্রশ্নোত্তর
একটি SMS-এ কত টাকা কাটে?
প্রথমে প্ল্যানের মাসিক SMS থেকে যায়। শেষ হলে থেকে। ক্রেডিটের দাম প্ল্যাটফর্ম ঠিক করে — জানতে BoorNoo টিমকে জিজ্ঞেস করুন।
বাংলা SMS বেশি খরচ কেন?
একটি SMS-এ বাংলায় ৭০টি অক্ষর ধরে, ইংরেজিতে ১৬০টি। লম্বা বাংলা লেখা কয়েকটি যায়।
ভুল করে পাঠিয়ে ফেলেছি — থামানো যায়?
ক্যাম্পেইন থেকে খুলে বাতিল চাপুন। যেগুলো চলে গেছে সেগুলো ফেরানো যায় না, বাকিগুলো যাবে না এবং খরচও হবে না।
কেউ SMS পাচ্ছেন না।
SMS লগ-এ তাঁর নম্বর খুঁজুন — অবস্থা আর কারণ দেখাবে। নম্বরটি ১১ অঙ্কের বাংলাদেশি মোবাইল নম্বর কি না, আর SMS নিতে চায় না তালিকায় আছে কি না দেখুন।
এখনো আটকে আছেন? আপনার প্রতিষ্ঠানের অ্যাডমিন বা BoorNoo টিমকে জিজ্ঞেস করুন।