লেখায় যান

শিক্ষার্থী যোগ, খোঁজা ও উত্তীর্ণ করা

শিক্ষার্থীর তালিকা, নতুন শিক্ষার্থী যোগ, প্রোফাইল, বছরশেষে পরের ক্লাসে তোলা আর বোর্ড রেজিস্ট্রেশনের তথ্য।

যাদের জন্য:প্রতিষ্ঠানের মালিক ও অ্যাডমিনঅফিস ও ভর্তি

এই পাতায়

শিক্ষার্থীর তালিকা

boornoo.com/dashboard/students
`শিক্ষার্থী` পাতা
`শিক্ষার্থী` পাতা

এক এক করে

কোনটা কী জানতে নম্বরে ট্যাপ করুন।

নতুন শিক্ষার্থী যোগ

  1. 1New student চাপুন।
  2. 2নাম, জন্মতারিখ, লিঙ্গ লিখুন। ক্লাস আর (বা ) বাছুন; রোল নম্বর দিতে পারেন।
  3. 3সংরক্ষণ করুন। ভর্তি নম্বর নিজে থেকেই তৈরি হয় (যেমন 2026-00077)।
  4. 4প্রোফাইলে গিয়ে যোগ করুন — তাঁর ফোন নম্বরেই SMS যাবে।

শিক্ষার্থীর প্রোফাইল

  • তথ্য — ছবি, ঠিকানা, রক্তের গ্রুপ, ধর্ম, জন্ম নিবন্ধন নম্বর।
  • অভিভাবক — এক বা একাধিক; কে জরুরি যোগাযোগ তা চিহ্নিত করুন।
  • ভর্তি ইতিহাস — কোন বছর কোন ক্লাসে ছিল।
  • ফি, হাজিরা, ফলাফল, ডকুমেন্ট — সব এক জায়গায়।

বছরশেষে উত্তীর্ণ করা

  1. 1আগে নতুন শিক্ষাবর্ষ তৈরি করুন। দেখুন নতুন বছর শুরু.
  2. 2শিক্ষার্থী উত্তীর্ণ করুন চাপুন। যে বছর থেকে আর যে বছরে বাছুন।
  3. 3প্রতিটি ক্লাসের পাশে লক্ষ্য ক্লাস বাছুন — বা শেষ ক্লাসের জন্য সমাপ্ত (গ্র্যাজুয়েট)।
  4. 4চাইলে অনুত্তীর্ণরা পুনরায় পড়বে চালু করুন — সর্বশেষ ফল দেখে অনুত্তীর্ণরা একই ক্লাসে থাকবে। কাউকে আলাদাভাবে পুনরায় বা বাদ দিতে পারেন।
  5. 5প্রিভিউ দেখে এখন উত্তীর্ণ করুন চাপুন।

বোর্ড রেজিস্ট্রেশন

বোর্ড রেজিস্ট্রেশন পাতায় একটি ক্লাস বাছুন — সব শিক্ষার্থীর রোল, চতুর্থ বিষয়, জন্ম নিবন্ধন আর অভিভাবকের এনআইডি এক শিটে দেখা ও বদলানো যায়। কার কী তথ্য বাকি তা লাল করে দেখায়। খালি রোল পূরণ রোল সাজিয়ে দেয়, আর CSV ডাউনলোড বোর্ডে জমার জন্য ফাইল দেয়।

এখনো আটকে আছেন? আপনার প্রতিষ্ঠানের অ্যাডমিন বা BoorNoo টিমকে জিজ্ঞেস করুন।

    শিক্ষার্থী যোগ, খোঁজা ও উত্তীর্ণ করা · সহায়িকা · BoorNoo