লেখায় যান

বাড়ির কাজ ও ডায়েরি

শিক্ষক বাড়ির কাজ দেন, প্রতিদিনের ক্লাস ডায়েরি লেখেন আর অভিভাবকদের নোট পাঠান। অভিভাবক ও শিক্ষার্থী ফোনেই সব দেখেন, চাইলে অনলাইনে জমাও দেন।

যাদের জন্য:প্রতিষ্ঠানের মালিক ও অ্যাডমিনশিক্ষকঅভিভাবকশিক্ষার্থী

এই পাতায়

বাড়ির কাজের পাতা

boornoo.com/dashboard/homework
শিক্ষকের `বাড়ির কাজ ও ডায়েরি` পাতা
শিক্ষকের `বাড়ির কাজ ও ডায়েরি` পাতা

এক এক করে

কোনটা কী জানতে নম্বরে ট্যাপ করুন।

বাড়ির কাজ দেওয়া

  1. 1বাড়ির কাজ দিন চাপুন (বা আজকের ক্লাসের পাশের বাড়ির কাজ) — সেকশন আর বিষয় বাছুন।
  2. 2শিরোনাম, নির্দেশনা আর জমার তারিখ দিন। দরকার হলে ফাইল (ছবি, PDF) যুক্ত করুন।
  3. 3অনলাইনে জমা নিতে চাইলে অনলাইন জমা চালু করুন; নম্বর দিতে চাইলে পূর্ণ নম্বর দিন।
  4. 4প্রকাশ করুন — শিক্ষার্থী ও অভিভাবক সাথে সাথে দেখতে পান।

ক্লাস ডায়েরি ও নোট

  • ক্লাস ডায়েরি — আজ ক্লাসে কী পড়ানো হলো, এক-দুই লাইনে। অভিভাবক ডায়েরি ট্যাবে দেখেন।
  • অভিভাবকদের নোট — একজন শিক্ষার্থীর পরিবারকে আলাদা বার্তা। অভিভাবক পড়েছেন কি না তা দেখা যায়।
  • সেটিংস থেকে ঠিক করুন অভিভাবকদের দৈনিক সারসংক্ষেপ যাবে কি না।

এখনো আটকে আছেন? আপনার প্রতিষ্ঠানের অ্যাডমিন বা BoorNoo টিমকে জিজ্ঞেস করুন।

    বাড়ির কাজ ও ডায়েরি · সহায়িকা · BoorNoo