লেখায় যান

Excel থেকে একসাথে আনা

আগের সফটওয়্যার বা খাতা থেকে শিক্ষার্থী-অভিভাবক, স্টাফ আর আগের বকেয়া ফি একটি Excel ফাইলে এনে একবারে যোগ করুন। আগে যাচাই, তারপর লেখা — ভুল হলে ফেরত নেওয়া যায়।

যাদের জন্য:প্রতিষ্ঠানের মালিক ও অ্যাডমিনঅফিস ও ভর্তি

কোথায়

boornoo.com/dashboard/settings?tab=data-import
`সেটিংস` → `ডেটা ইমপোর্ট`
`সেটিংস` → `ডেটা ইমপোর্ট`

এক এক করে

কোনটা কী জানতে নম্বরে ট্যাপ করুন।

ধাপে ধাপে

  1. 1কী ইমপোর্ট করবেন বাছুন: শিক্ষার্থী ও অভিভাবক, স্টাফ ও শিক্ষক, বা আগের বকেয়া ফি। শিক্ষার্থীর জন্য শিক্ষাবর্ষও বাছুন।
  2. 2টেমপ্লেট ডাউনলোড করে আপনার তথ্য বসান। তারিখ DD/MM/YYYY, ফোন বাংলাদেশি মোবাইল নম্বর।
  3. 3.xlsx ফাইল বেছে নিন তারপর ফাইল যাচাই করুন। এই ধাপে কিছুই লেখা হয় না।
  4. 4ফলাফল দেখুন: কতগুলো যোগ হবে, কতগুলো সমস্যা, কতগুলো আগে থেকেই আছে। সমস্যা থাকলে ফলাফল ডাউনলোড করুন — প্রতিটি সারির পাশে কী ভুল লেখা থাকে। ঠিক করে আবার আপলোড করুন।
  5. 5সব ঠিক থাকলে …টি রেকর্ড যোগ করুন চাপুন। বড় ফাইল হলে পাতা ছেড়ে চলে যেতে পারেন — কাজ চলতে থাকে।
  6. 6স্টাফ বা অভিভাবকদের লগইন দিতে আমন্ত্রণ পাঠান চাপুন।

এখনো আটকে আছেন? আপনার প্রতিষ্ঠানের অ্যাডমিন বা BoorNoo টিমকে জিজ্ঞেস করুন।

    Excel থেকে একসাথে আনা · সহায়িকা · BoorNoo