লেখায় যান

প্ল্যান, সাবস্ক্রিপশন ও বিল

আপনার প্ল্যানে কোন কোন মডিউল আছে, মেয়াদ কবে শেষ, কীভাবে প্ল্যান বদলাবেন আর BoorNoo-র বিল কীভাবে দেবেন।

যাদের জন্য:প্রতিষ্ঠানের মালিক ও অ্যাডমিন

আপনার প্ল্যান

boornoo.com/dashboard/settings?tab=subscription
`সেটিংস` → `Subscription`
`সেটিংস` → `Subscription`

এক এক করে

কোনটা কী জানতে নম্বরে ট্যাপ করুন।

  • না থাকা মেনুতে তালা দিয়ে দেখায়। পাতাটি খুললে প্ল্যান ও বিল দেখুন বোতাম আসে।
  • প্ল্যান বদলাতে বা কোনো মডিউল যোগ করতে আপনার রিসেলার বা BoorNoo টিমের সাথে কথা বলুন। প্ল্যানের বাইরে আলাদাভাবে দেওয়া মডিউলের পাশে Added by BoorNoo লেখা থাকে।
  • মেয়াদ শেষ হলে সব তথ্য থাকে, কিন্তু BoorNoo শুধু-দেখার মোডে যায় — নবায়ন করলেই আবার সব চালু।

BoorNoo-র বিল

প্ল্যাটফর্ম আপনার প্রতিষ্ঠানের দাম ঠিক করে — মাসিক নির্দিষ্ট টাকা, অথবা প্রতি সক্রিয় শিক্ষার্থী হিসাবে (সর্বনিম্ন একটি অঙ্কসহ)। মাস শেষে বিল তৈরি হয়ে ইমেইলে আসে; বিকাশ, ব্যাংক বা নগদে পরিশোধ করলে প্ল্যাটফর্ম তা লিখে রাখে। শেষ তারিখ পেরোলে প্রথমে মনে করিয়ে দেওয়া হয়, তারপর শুধু-দেখার মোড।

এখনো আটকে আছেন? আপনার প্রতিষ্ঠানের অ্যাডমিন বা BoorNoo টিমকে জিজ্ঞেস করুন।

    প্ল্যান, সাবস্ক্রিপশন ও বিল · সহায়িকা · BoorNoo